শাহজালালে আরও ২৩ ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত মোট ৫০০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে রবিবার (১৫ মার্চ) আরও ২৩টি ফ্লাইট বাতিল হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য একটি বিজ্ঞপ্তিতে জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব আন্তর্জাতিক ফ্লাইটে।
এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৬টি ও ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল হয়।
রবিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত এয়ারওয়েজের দুইটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) দুইটি, গালফ এয়ার (বাহরাইন) দুইটি, কাতার এয়ারওয়েজ চারটি, এমিরেটস এয়ারলাইনস দুইটি, জাজিরা এয়ারওয়েজ চারটি, ফ্লাইদুবাই চারটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স দুইটি।
আরও পড়ুন: পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ৫০০টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








