News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৪৫, ১৪ মার্চ ২০২৬

ঈদের আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে নির্দেশ শ্রমমন্ত্রীর

ঈদের আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে নির্দেশ শ্রমমন্ত্রীর

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগে দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বেইলি রোডে নিজ সরকারি বাসভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। সভার আয়োজন করা হয়েছিল আরএমজি ও নন-আরএমজি খাতে সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণের জন্য।

মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের পাওনা নিয়ে জটিলতা তৈরি না হয়। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা মালিকদের সঙ্গে কথা বলে বকেয়া পরিশোধের ব্যবস্থা করবেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬ জ্বালানি জাহাজ, আরও ৩ জাহাজ পথে

সভায় উপস্থিত প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন সরকার জানিয়েছেন, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ অনুযায়ী কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়