News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৭, ৭ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২০, ৭ মার্চ ২০২৬

ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (শনিবার) ছুটির দিনে কার্যালয়ে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর টানা তৃতীয় শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তিনি।

শনিবার দুপুর ১২টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছান। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের  সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং দেশি-বিদেশি বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

পরে দুপুর আড়াইটার দিকে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন কার্যালয়ে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব চিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন।

আরও পড়ুন: তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানিমন্ত্রী

দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয় থেকে সেখানে যাবেন তিনি।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়