News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ২ মার্চ ২০২৬

তিনদিনে মোট ১০২ ফ্লাইট বাতিল

তিনদিনে মোট ১০২ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ওপর।

সোমবার (২ মার্চ) পর্যন্ত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে গণমাধ্যমকে জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কাতার এয়ারওয়েজ: ৪টি, এমিরেটস এয়ারলাইন্স: ৫টি, গালফ এয়ার (বাহরাইন): ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ৪টি, কুয়েত এয়ারওয়েজ: ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স: ১০টি।

আরও পড়ুন: ঈদুল ফিতরের ট্রেনের টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়