দায়িত্ব থেকে সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
ছবি: সংগৃহীত
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন ঢাকা।র পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে।
আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।
ওইদিনই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বাহারুল আলম। নির্বাচনের পর দেশের দায়িত্ব নেওয়া বিএনপি সরকার মঙ্গলবার তাকে সরিয়ে এপিবিএন প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপির দায়িত্ব দেয়।
ডিএমপি কমিশনার পদেও যে পরিবর্তন আসছে, সেই গুঞ্জন কয়েক দিন ধরেই চলছিল। তার মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিলেন সাজ্জাত আলী।
নিউজবাংলাদেশ.কম/এনডি








