News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২২, ১১ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২২, ১১ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদে আগামীকাল বেলা ১১টায় অধিবেশন বসবে। এই সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে এবং তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এছাড়া জুলাই সনদের সব বিষয়ও ভাষণে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন: জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

এর আগে মঙ্গলবার বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিএনপি)–এর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়