News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১০:০৭, ১৭ মার্চ ২০২৬

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের নবম পুলিশ জেলার একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত ও প্রায় ২৫০ জন আহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগী অবস্থান করছিলেন।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় ভোরে জানিয়েছেন, সোমবার (১৬ মার্চ) রাত প্রায় ৯টার দিকে এই হামলা চালানো হয়।

তিনি বলেন, দুই হাজার শয্যার হাসপাতালটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে পাকিস্তানকে অভিযোগ করেছেন, আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি বলেন, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, তাদের বিমান কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ‘নির্ভুল বিমান হামলা’ চালিয়েছে এবং কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্য করা হয়নি।

আরও পড়ুন: সংঘাতের ১৪ দিন, রণনীতি না কি পিছুটান, কোন পথে ট্রাম্প?

ঘটনাটি এমন সময় ঘটেছে যখন আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে তীব্র উত্তেজনার ঘটনা। সূত্র: এনডিটিভি, টোলো নিউজ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়