News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৪, ১২ মার্চ ২০২৬

‘রক্তের প্রতিশোধ’ নিতে দ্বিধা করবে না ইরান: মুজতাবা খামেনির

‘রক্তের প্রতিশোধ’ নিতে দ্বিধা করবে না ইরান: মুজতাবা খামেনির

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতদের ‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি।

সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবার দেওয়া বার্তায় তিনি একথা বলেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিবিসি জানিয়েছে, মুজতাবা খামেনি বিশেষ করে ইরানের মিনাব শহরের মেয়েদের স্কুলটিতে হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিশোধের বার্তা দিয়েছেন। ইসরায়েলের ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ১১০ জনই শিশু।

হরমুজ প্রণালিতে নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘বন্ধুত্বের’ নীতির কথা বললেও তাদের নিজ দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তার হুঁশিয়ারি, ইরান ওই ঘাঁটিগুলোকে নিশানা করে আক্রমণ চালিয়ে যাবে।

আরও পড়ুন: ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে ইরানের হামলা

১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন আলি খামেনি। এরপর থেকে ৩৭ বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন।

এরপর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়