News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ২৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪০, ২৮ জানুয়ারি ২০২৬

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত ৬

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত  ৬

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান বুধবার সকালে বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী রয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি মুম্বাই থেকে প্রায় এক ঘণ্টা আগে উড্ডয়ন করেছিল এবং বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশগ্রহণের জন্য আসছিলেন অজিত পাওয়ার। দুর্ঘটনার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে ধ্বংসাবশেষে আগুন ও ধোঁয়া দেখা যায়, যা নেভাতে উদ্ধারকর্মীরা তৎপর ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জরুরি অবতরণের কারণ এখনও স্পষ্ট নয় এবং মহারাষ্ট্রের কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন: ইরানে হামলায় আকাশসীমা-ভূমি ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার একজন প্রবীণ রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সদস্য ছিলেন। তিনি শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। দুর্ঘটনার ফলে মহারাষ্ট্র রাজনীতিতে বড় শোকের ছায়া নেমেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়