News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫০, ২০ জানুয়ারি ২০২৬

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না: নেতানিয়াহু

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

২০২৫ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে। তবে এই বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (১৯ জানুয়ারি) এএফপি ও দ্য টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্র করা হবে। এ প্রক্রিয়ায় তুরস্ক ও কাতারের সেনাদের গাজায় অবস্থানের অনুমতি দেওয়া হবে না। তার ভাষায়, ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন এই দুটি দেশ যুদ্ধপরবর্তী গাজা পরিচালনার ক্ষেত্রে কোনো কর্তৃত্ব বা প্রভাব রাখতে পারবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও জানানো হয়েছে, যুদ্ধ শেষে গাজায় তুরস্ক কিংবা কাতারকে কোনো অবস্থান গড়ে তুলতে দেবে না ইসরায়েল।

নেতানিয়াহু আরও বলেন, গাজায় হামাসকে নিরস্ত্র করা হবে এবং ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে কঠোরভাবে পাল্টা জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: নোবেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প: ‘শান্তি ভাবার বাধ্যবাধকতা নেই’

উল্লেখ্য, আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে কোন কোন দেশ সেনা পাঠাবে তা এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, এই বাহিনীর মূল দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়