যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা
ছবি: সংগৃহীত
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান-এ উন্মুক্ত ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। ৩০ রমজান শেষে শনিবার দেশটিতে উদযাপিত হচ্ছে ঈদ।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ভোর থেকেই রাজধানী তেহরান-এর ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদ-এ ঈদের নামাজের জন্য জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। মসজিদে জায়গা না হওয়ায় অনেকেই বাইরে উন্মুক্ত স্থানে নামাজ আদায় করেন।
এছাড়া আরাক, জাহেদান এবং আবাদান শহরেও উন্মুক্ত জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ূন: ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের
ঈদের দিনেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দেশটির গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের এক মুখপাত্রের জানাজার নামাজেও অংশ নেন সাধারণ মানুষ। সূত্র: গালফ নিউজ
নিউজবাংলাদেশ.কম/এসবি








