৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক
ছবি: সংগৃহীত
তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার (১৩ মার্চ) ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেলে।
সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তোকাত প্রদেশের নিকসার শহরে এবং এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
আরও পড়ুন: রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
ভূমিকম্পের সময় আতঙ্কে স্থানীয়রা হুড়োহুড়ি করে রাস্তায় বের হলেও এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








