News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৪, ৭ মার্চ ২০২৬

ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, এক হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় ও ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র।

আরও পড়ুন: ‘ইরান কখনও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কাছে মাথা নত করবে না’

ফার্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়