News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ১৩ এপ্রিল ২০২৬

নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ আনছে ইলন মাস্কের এক্স

নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ আনছে ইলন মাস্কের এক্স

ছবি: সংগৃহীত

সহজে ও নিরাপদে বার্তা আদান-প্রদানের জন্য ‘এক্সচ্যাট’ নামে নতুন মেসেজিং অ্যাপ চালু করতে যাচ্ছে এক্স। অ্যাপটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো এনক্রিপ্টেড বার্তা, অডিও-ভিডিও কল, ছবি ও ফাইল আদান-প্রদান করতে পারবেন।

অ্যাপটিতে স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন ব্যবস্থা যুক্ত থাকবে, ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তা পড়তে পারবে না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বার্তা সম্পাদনা ও মুছে ফেলার সুবিধাও থাকবে।

প্রাথমিকভাবে এক্সচ্যাটের আইওএস ও আইপ্যাড ওএস সংস্করণ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে এক্স। অর্থাৎ প্রথম ধাপে শুধু আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরাই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ১৭ এপ্রিলের মধ্যে চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপটির মাধ্যমে বার্তা আদান-প্রদানের পাশাপাশি গ্রুপ চ্যাট, অডিও ও ভিডিও কলের সুবিধাও পাওয়া যাবে। তবে ব্যবহার করতে হলে ব্যবহারকারীর এক্স অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক থাকবে।

আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো’

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোতে আলাদা অ্যাকাউন্ট ছাড়াই সেবা নেওয়া যায়। অন্যদিকে আইওএস প্ল্যাটফর্মে এক্স ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় নতুন এই অ্যাপটি কতটা সফল হবে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। সূত্র: ম্যাশেবল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়