আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান
ছবি: সংগৃহীত
উত্তর আরব সাগর থেকে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তান সেনাবাহিনী।
তারা জানায়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়ার পর নৌবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে কী কারণে জাহাজটি বিপদ সংকেত পাঠিয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান সেনাবাহিনী।
আরও পড়ুন: ইসরায়েলকে ‘ক্যান্সার’ বলে খাজা আসিফের বিতর্কিত টুইট: নিন্দার মুখে ডিলিট
বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। সূত্র: রয়টার্স
নিউজবাংলাদেশ.কম/এসবি








