News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানা যাবে অ্যাপে

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানা যাবে অ্যাপে

ছবি: সংগৃহীত

বাঙালির কাছে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এক ধরনের আবেগ। উৎসব কিংবা বিশেষ দিনে এক প্লেট গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি যেন আনন্দকে পূর্ণতা দেয়। রমজান মাসে ইফতারের টেবিলে এই প্রিয় পদ রাখতে চান অনেকেই।

সারা বছর ঘরে বা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও রোজার মাসে মসজিদে বিতরণ করা বিরিয়ানি নিয়ে আলাদা আগ্রহ দেখা যায়। প্রতিবছর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মজার পোস্ট ও মিমও ভাইরাল হয়।

চলতি রমজানের শুরুতেই এ জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ তৈরি করে আলোচনায় এসেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

অ্যাপ ও ওয়েবসাইটটিতে লাইভ লোকেশন যুক্ত করার সুবিধা রয়েছে। ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন, কোন এলাকায় বা কোন মসজিদে ইফতারে বিরিয়ানি বিতরণ করা হচ্ছে। আগ্রহীরা সেখান থেকে তথ্য দেখে অংশ নিতে পারবেন।

অভিনব এ উদ্যোগ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুন: ‘ড্রাফটস’ ফিচার চালু করল ব্লুস্কাই

জুবায়ের গণমাধ্যমকে বলেন, 'এটি মূলত একটি ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায়। যে কেউ ভিজিট করে জানতে পারবেন কোথায় বিরিয়ানি দেওয়া হচ্ছে।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়