News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৫, ২১ মার্চ ২০২৬

যুদ্ধ পরিস্থিতিতেও আমিরাতে চালু স্টারলিংক

যুদ্ধ পরিস্থিতিতেও আমিরাতে চালু স্টারলিংক

ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে চালু হয়েছে অতি দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। দেশটির নাগরিকদের জন্য মাসিক ভিত্তিতে বিভিন্ন প্যাকেজও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, স্টারলিংকের সেবার মূল্য প্রতি মাসে প্রায় ৩০০ দিরহাম থেকে শুরু। ‘রেসিডেন্সিয়াল লাইট’ প্যাকেজের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩০ দিরহাম। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা প্ল্যান রয়েছে, যার মূল্য প্রতি মাসে ২৪৮ দিরহাম।

স্টারলিংকের আনুষ্ঠানিক সেবা মানচিত্রে সংযুক্ত আরব আমিরাতের নাম যুক্ত হওয়ার পর এসব তথ্য সামনে আসে।

স্টারলিংক একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। এটি এমন সব এলাকায় সংযোগ দেওয়ার জন্য তৈরি, যেখানে প্রচলিত ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনির্ভরযোগ্য। অন্যান্য স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় কম উচ্চতায় কাজ করায় এতে পাওয়া যায় দ্রুত গতি ও কম ল্যাটেন্সি।

বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে স্টারলিংক সেবা দিচ্ছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, বৈশ্বিক ইন্টারনেটেও প্রভাবের শঙ্কা

উল্লেখ্য, গত বছর দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ফ্লাইদুবাই-এর ফ্লাইটে স্টারলিংক সেবা চালু করা হয়েছিল। সূত্র: গাল্ফ নিউজ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়