স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০১, ২২ ফেব্রুয়ারি ২০২১

লুব-রেফের আইপিও লটারির ড্র মঙ্গলবার  

লুব-রেফের আইপিও লটারির ড্র মঙ্গলবার  

‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামি মঙ্গলবার।  ওইদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে। 

লুব-রেফের সিএফও মফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৬ জানুয়ারি ১ ফেব্রুয়ারি পর্যন্ত লুব-রেফের আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে ১২.৩৯ গুণ আবেদন জমা পড়েছে। এর আগে ১৮ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট। 

জানা যায়,  লুব-রেফের পুঁজিবাজারে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে সাধারন বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। নিলামে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এখান থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট করে অর্থাৎ ২৭ টাকায় আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

লুব-রেফের কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য গত ১২ অক্টোবর বিকাল ৫টায় নিলাম শুরু হয়। যা শেষ হয় ১৫ অক্টোবর বিকাল ৫টায়। নিলামে সর্বনিম্ন ১৩ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় দর প্রস্তাব করেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ১৪ জন করে ২৫ টাকা ও ৫৫ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ২৭ টাকায় দর প্রস্তাব করেছেন।
 

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়