স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৭, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৮, ১৭ জুন ২০২৬

সরবরাহ স্বাভাবিক, বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

সরবরাহ স্বাভাবিক, বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকায় প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। নতুন ও পুরোনো চালের দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও বাজারে কোনো ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যায়নি।

তিনি বলেন, দেশে চালের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে। শুধু চাল নয়, অন্যান্য খাদ্যপণ্যের বাজারও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

এ সময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমও সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।

আরও পড়ুন: চীনে প্রথম বিদেশি অফিস খুলছে বিডা

তিনি আরও বলেন, বাস্তব পরিস্থিতি যাচাই না করে বাজার নিয়ে আতঙ্ক সৃষ্টিকারী সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা উচিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়