স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২৩:৪৮, ১৮ মার্চ ২০২১

বিসিএস পরীক্ষার্থীদের আগে আগে হলে যাওয়ার পরামর্শ

বিসিএস পরীক্ষার্থীদের আগে আগে হলে যাওয়ার পরামর্শ

আগামীকাল ১৯ মার্চ, শুক্রবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসা বিদেশি অতিথিদের চলাচলের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কোনো কোনো রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকবে। তাই বিসিএস পরীক্ষার্থীদের আগে আগে হলে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান থেকে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়ার অনুরোধ করেছে। পরীক্ষার্থীরা যেন সকাল সাড়ে আটটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন, সে জন্যই এ পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মহানগর পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সাময়িক অসুবিধার’ জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়