অফিসার খুঁজছে এনআরবিসি ব্যাংক, লাগবে এমএসসি ডিগ্রি
ছবি: ইমেজবাজার
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ট্রানজেকশন মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই এমএসসি/বিএসসি অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে কোনো ডিগ্রিতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রানজেকশন মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার
পদসংখ্যা: ৩ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি/বিএসসি অথবা স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণে পারদর্শী।
ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা কঠোরভাবে মেনে চলা।
ঋণের সকল কাগজপত্র যাচাই করা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায় দক্ষ।
অভিজ্ঞতা: ৪-৮ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ২১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।








