ফ্রেশারদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক
ছবি: ইমেজবাজার
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বিশেষ বিষয় হলো, এই পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার
বিভাগ: ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফ্রেশাররা আবেদনের যোগ্য।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন: ফুল-টাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়সসীমা: আবেদন করার জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই।
বেতন ও অন্যান্য সুবিধা
মাসিক বেতন: ৩১,০০০ টাকা।
পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আরও পড়ুন: ১ লাখ ৩৫ হাজার টাকা বেতনে প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত নিয়মাবলী ও বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: আগামী ২৬ জুলাই ২০২৬।
নিউজবাংলাদেশ.কম/এসবি








