৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স
ছবি: ইমেজবাজার
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি ‘রিলেশনশিপ এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ জুন।
পদের নাম: রিলেশনশিপ এক্সিকিউটিভ
পদ সংখ্যা: ৫০টি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: দেশের যেকোনো জেলা
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ১০ জনকে চাকরি দেবে আরএফএল
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ২৪ জুন, ২০২৬








