চাকরি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৪, ৩ মে ২০২৬

চাকরি দেবে বিকাশ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

চাকরি দেবে বিকাশ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

ছবি: সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ মে। 

বিভাগের নাম: সেন্ট্রাল মনিটরিং সেন্টার

পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার

পদ সংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/ইইই/আইট/ইটিই)

অভিজ্ঞতা: ১-৩ বছর (তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন) 

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

আরও পড়ুন: ম্যানেজার পদে চাকরি দেবে উত্তরা মটরস

কর্মস্থল: ঢাকা 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ১১ মে, ২০২৬ 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়