১৪ দিনে রেমিট্যান্স এলো ২২০ কোটি ৫০ লাখ ডলার
ফাইল ছবি
চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ২২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (২.২০ বিলিয়ন ডলার) রেমিট্যান্স। অর্থাৎ গড়ে প্রতিদিন এসেছে প্রায় ১৫ কোটি ৭৫ লাখ ডলার।
রবিবার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, চলতি মার্চের প্রথম ১৪ দিনে রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের ১৬২ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বাড়িয়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ২২.৬০ শতাংশ বৃদ্ধি দেখাচ্ছে।
এর আগে, ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। জানুয়ারি মাসে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬ জ্বালানি জাহাজ, আরও ৩ জাহাজ পথে
গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরে কোনো এক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে ধরা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








