সোনার দাম কমে এখন প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার টাকা
ছবি: সংগৃহীত
একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে কমেছে সোনার দাম। গতকাল শুক্রবার (১৩ মার্চ) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর পর এবার আরও ২ হাজার ৬৮৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
শনিবার (১৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম- ২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৭ দফা কমানো হয়েছে।
আরও পড়ুন: মন্দা অর্থনীতিতেও এক বছরে নতুন কোটিপতি ১২ হাজার
এর আগে ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








