স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ৫ মে ২০২৬

৫০০ খেলোয়াড়কে ক্রীড়া কার্ডের আওতায় আনবে সরকার: আমিনুল হক

৫০০ খেলোয়াড়কে ক্রীড়া কার্ডের আওতায় আনবে সরকার: আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।ছবি: সংগৃহীত

দেশের খেলাধুলার উন্নয়নে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া কার্ড ও ভাতার আওতায় আনা হবে।

সোমবার (৪ মে) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে নতুন প্রজন্ম খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণদের ডিভাইস-নির্ভরতা কমাতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; সুস্থ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া পাবলিক ও প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ ইয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

আরও পড়ুন: বিসিবি নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত, কমিশন গঠন ও কমিটি পুনর্গঠন

এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে এবং মোট ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৬ মে পর্যন্ত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়