কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করল জার্মানি
ছবি: সংগৃহীত
প্রথমার্ধেই কুরাসাওয়ের জালে তিনবার বল জড়ায় জার্মানি। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে শেষ পর্যন্ত ৭–১ গোলের দাপুটে জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কুরাসাওয়ের রক্ষণভাগে লাগাতার চাপ সৃষ্টি করে জার্মানি। ম্যাচের ৫২তম মিনিটে ইয়োশুয়া কিমিখের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। তার গোলে ব্যবধান আরও বাড়ে।
এরপর ৬৮তম মিনিটে আক্রমণে উঠে এসে জার্মানির পঞ্চম গোলটি করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। নিখুঁত শটে তিনি দলকে আরও স্বস্তির অবস্থানে নিয়ে যান।
গোলের ধারা অব্যাহত থাকে ৭৮তম মিনিটেও। ডেনিজ উনদাভ গোল করে ব্যবধান ৬–১ করেন। ম্যাচের শেষ দিকে, ৮৮তম মিনিটে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করে জয়কে আরও বড় করে তোলেন।
এই ৭–১ ব্যবধানের জয় অনেকের মনেই ফিরিয়ে আনে ২০১৪ বিশ্বকাপের স্মৃতি, যখন সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়েছিল জার্মানি।
আরও পড়ুন: মিরপুরে ঐতিহাসিক হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশ
একের পর এক আক্রমণে পুরো ম্যাচেই কুরাসাওকে চাপে রাখে জার্মানি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় ইউরোপের দলটি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








