স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৪২, ২২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম   নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেঅভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। তিনি রাষ্ট্রপতি নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

 শনিবার (২২ আগস্ট)  এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিগত ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি দেশের জনগণের আস্থার প্রতিফলন।

প্রেসিডেন্ট মুইজ্জু আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যে সহযোগিতা, গভীরতা ও পরিধি আরও বৃদ্ধি পাবে এবং আগামী দিনগুলোয় বাংলাদেশ ও মালদ্বীপকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে মুইজ্জু আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

তিনি আরও আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত রাখবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়