ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে: ইসি সচিব
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আখতার আহমেদ বলেন, ‘‘ইইউর সঙ্গে আমাদের যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সে অনুযায়ী আমরা তাদের সুবিধা প্রভাইড করব। পররাষ্ট্র মন্ত্রণালয়, ইইউ ও ইসির মধ্যে এই চুক্তি হয়। আইভার্স ইজাবস ইইউ দলের নেতৃত্ব দেবেন। তিনি ইউরোপীয় সংসদের সদস্য। উনাদেরকে বলেছি স্থানীয় প্রটোকল অনুসরণ করতে হবে। উনারা নিজেদের কিছু ইক্যুইপমেন্ট আনবেন। কাজ শেষে ফেরত নিয়ে যাবেন। বিদেশি পর্যবেক্ষকদের নীতিমালা উনারা মানবেন।’’
আরও পড়ুন: ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি আটকে দিল পুলিশ
তিনি বলেন, ‘‘প্রার্থীদেরসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাক এটা আমরা চাই।’’
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘‘গত সোমবার চুক্তি হয়েছে। এরপর বেলজিয়াম থেকে অনুমোদনের পর মঙ্গলবার ইসিকে জানানো হয়।’’
নিউজবাংলাদেশ.কম/এনডি








