পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৮০
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের সীমান্তসংলগ্ন এলাকায় পরিচালিত বিমান হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, রাতভর চালানো এই বিমান হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলা পাকিস্তানের বিভিন্ন এলাকায় সংঘটিত আত্মঘাতী হামলার জবাবে আফগানিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই জানিয়েছে, হামলা আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। এছাড়া, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন টিটিপি-এর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই লক্ষ্যবস্তু নির্ধারণে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আফগান কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া
বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তজুড়ে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা দুই দেশের সম্পর্কের ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








