স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৭, ২৩ মার্চ ২০২১

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন কমেছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। 
মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৩১ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ১১৪টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৩ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৭ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩ দশমিক ৫৬ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, লার্ফাজ হোল্ডসিম, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২৩ কোটি ৪৫ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭১ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৬৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৯ দশমিক ৩৪ পয়েন্টে, ১১ হাজার ৯৯৪ দশমিক ৭৭ পয়েন্টে ও ৯ হাজার ৪৫৩ দশমিক ১২ পয়েন্টে। 
এছাড়া সিএসআই সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ দশমিক শূন্য ৭ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়