স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের এলএনজির প্রথম চালান পৌঁছেছে বাংলাদেশে

যুক্তরাষ্ট্রের এলএনজির প্রথম চালান পৌঁছেছে বাংলাদেশে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রথম কার্গো দেশে পৌঁছেছে। এলএনজি জেনেভা নামের জাহাজে আসা চালানটি মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে খালাস করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে করা ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে। চুক্তি অনুযায়ী, চলতি বছর দেশে আসবে মোট পাঁচটি এলএনজি কার্গো।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তি করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চুক্তির প্রথম চালান নিয়ে এলএনজি জেনেভা জাহাজটি বাংলাদেশে পৌঁছায়।

জাহাজটি ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে পৌঁছায়। একই দিন বিকেল ৪টা ১২ মিনিটে কার্গোটির খালাস কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: দুই মাসের জ্বালানি সংকটে পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়