স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৩, ২১ মার্চ ২০২১

পুঁজিবাজারের ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে

পুঁজিবাজারের ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণেও আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন কমেছে। 
এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের ৭০ দশমিক ২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে ডিএসইর ৬৮ দশমিক ৬৭ শতাংশ ও সিএসইর ৭১ দশমিক ৮৬ শতাংশ কোম্পানির শেয়ারের  দর কমেছে।
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৯৭ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৩১টির, কমেছে ২৩৯টির বা ৬৮ দশমিক ৬৭ শতাংশ এবং পরিবর্তন হয়নি ৭৮টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৯ দশমিক ৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ৩১ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২১ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৩৪ দশমিক ৫৭ পয়েন্টে ও ১ হাজার ২২৬ দশমিক ৪৮ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লার্ফাজ হোল্ডসিম, রহিমা ফুড, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, বাংলাদেশ সাবমিরেন ক্যাবলস, ওয়ালটন হাই-টেক।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২৫ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭টির, কমেছে ১৬৬টির বা ৭১ দশমিক ৮৬ শতাংশ এবং পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৬৩ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৬ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২১ দশমিক ৯১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯৬ দশমিক ৫৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৫৭ দশমিক ৮০ পয়েন্ট ও সিএসআই সূচক ১৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮১ দশমিক ৬৪ পয়েন্টে, ১১ হাজার ৯৭৮ দশমিক ৭৩ পয়েন্টে, ৯ হাজার ৩৪২ দশমিক ৯৬ পয়েন্টে ও ৯৮৮ দশমিক ৪৩ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়