স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৯, ১৫ মার্চ ২০২১
আপডেট: ১৬:০৬, ১৬ মার্চ ২০২১

লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণে, একদিনে শনাক্ত ১৭৭৩

লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণে, একদিনে শনাক্ত ১৭৭৩

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৭৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৭১ জনে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‍্যাপিড অ্যান্টিজেন ৭২টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৪২২টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬৯৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।
২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে পুরষ ২১ জন ও নারী ৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৮৪ জন এবং নারী ২ হাজার ৮৭ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশাল বিভাগে একজন করে ৩ জন রয়েছেন। তাদের সবাই হাসপাতালেই মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ১ হাজার ৫১৮ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯১ হাজার ৮০৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৭১৫ জন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়