স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০২, ২৭ মার্চ ২০২১

চোটে পড়ে দেশে ফিরছেন হাসান মাহমুদ

চোটে পড়ে দেশে ফিরছেন হাসান মাহমুদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।  তবে টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  সঙ্গে দেশে ফিরছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ওয়ানডে সিরিজের প্রথমটিতেই মাঠে নেমেছিলেন হাসান মাহমুদ।

এরপর অনুশীলনের সময় পিঠে চোট পান তিনি।  আর তামিম ইকবাল জানিয়েছিলেন তিনি টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না।  তাই তো তামিমের সঙ্গেই দেশে ফিরছেন হাসান মাহমুদ।  শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে (২৭ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তামিমের সঙ্গে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছেন তরুণ পেসার হাসান মাহমুদও।

২১ বছর বয়সী এই পেসার ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডের পর পিঠের চোটে পড়েন।  এরপর সিরিজের বাকি দুই ম্যাচে তিনি খেলতে পারেননি।  কেবল ম্যাচেই নয় তাকে দেখা যায়নি দলের বাকিদের সঙ্গে অনুশীলন করতেও।  বিসিবি জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজের জন্য অপেক্ষায় থাকলেও হাসান মাহমুদ তার ফিটনেস ফিরে পাননি।  তাই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  দেশে ফিরে বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন হাসান মাহমুদ।  নিয়ম মেনে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন প্রতিভাবান এই পেসার।

 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়