স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ১৬ জুন ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মগবাজার শাখার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা শুধু ওই নির্দিষ্ট শাখার ক্ষেত্রে প্রযোজ্য। একই ব্র্যান্ডের অধীনে পরিচালিত অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো নিয়ম মেনে চললে তাদের কার্যক্রমে কোনো বাধা থাকবে না।

তিনি আরও বলেন, তদন্তে উঠে এসেছে অক্সিজেনের অভাব ও দায়িত্বে অবহেলার কারণে কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলা ছিল বলেও অভিযোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে এবং এ ধরনের ঘটনায় শুধু লাইসেন্স বাতিল নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা সহায়তা দিয়েছে সরকার

তিনি আরও জানান, রোগীর জীবন নিয়ে দায়িত্বহীনতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং স্বাস্থ্যখাতে জবাবদিহি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়