News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৪, ২২ মে ২০২৬

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, থাকতে পারে তাপপ্রবাহ

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, থাকতে পারে তাপপ্রবাহ

ছবি: সংগৃহীত

ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। দেশের ১১টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদুল আজহার আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এবারও গরমে খুব বেশি স্বস্তি মিলবে না। কোথাও কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

তবে ২৬ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: আজ বিক্রি হচ্ছে ১ জুনের ট্রেনের ফিরতি টিকিট

ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরাঞ্চল ও রাজধানী ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়