রামিসা হত্যা: আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
ছবি: সংগৃহীত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।
তিনি বলেন, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।
উল্লেখ্য, মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করা হয়।
পরে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে তার খণ্ডিত মরদেহ ও মাথা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ
পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








