টাঙ্গাইল সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৮ মার্চ ২০২১
আপডেট: ০৮:৪২, ২৮ মার্চ ২০২১

টাঙ্গাইলে কালচারাল কর্মকর্তাকে শ্বাসরোধ করে হত্যা!

টাঙ্গাইলে কালচারাল কর্মকর্তাকে শ্বাসরোধ করে হত্যা!

টাঙ্গাইল জেলা কালচারাল কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে প্রশাসন।

শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালের একটি ভিআইপি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ নিশ্চিত করেছেন।

দীপংকর ঘোষ জানান, কালচারাল কর্মকর্তা রেদওয়ানা প্রসব ব্যথা নিয়ে গত ২২ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর থেকে কন্যা সন্তানটি আইসিওতে (নিবিড় পরিচর্যা ইউনিটে) রাখা হয়। চারদিন আগে রেদওয়ানা ইসলামকে চিকিৎসকরা ছুটি দিয়ে দেন। কিন্তু জন্ম নেয়া মেয়ে হাসপাতালে থাকার কারণে রেদওয়ানা হাসপাতালেই একটি কক্ষ নিয়ে থেকে যান। 

শনিবার সকালে তার স্বামী মিজান আসেন হাসপাতালে রেদওয়ানার সাথে দেখা করতে। বিকেলে হাসপাতালের নার্স অনুরাধা রেদওয়ানার কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কক্ষের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ভেতরে রেদওয়ানার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের ভাই আসছেন। তিনি এলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়