বি.বাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে ৩ বিক্ষোভকারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবির সঙ্গে মোদিবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদল মিয়া (২৬), জুর আলম (৩৫) ও সুজন (২৫)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মানুন জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
নিউজবাংলাদেশ.কম/ডি








