নোয়াখালী সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮, ২৭ মার্চ ২০২১

সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা মো. জাফর প্রকাশ সোহাগ (২৮) মারা গেছেন। 

নিহত সোহাগ কাবিলপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও শায়েস্তানগর গ্রামের সুরুজ মিয়ার বাড়ির মৃত সাহেব উল্লাহ ভান্ডারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সোহাগ বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে ছমির মুন্সির হাট বাজার আসার পথে শায়েস্তানগর দরগাবাড়ি পোলের গোড়া সংলগ্ন খন্দকার অটো ওয়ার্কসপের সামনে পৌঁছলে একটি দ্রুতগতির ট্রাক সোহাগের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচএ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। 

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়