News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ৫ মে ২০২৬

ঈদযাত্রা সহজ করতে আগাম টিকিট বিক্রির ঘোষণা বাংলাদেশ রেলওয়ে

ঈদযাত্রা সহজ করতে আগাম টিকিট বিক্রির ঘোষণা বাংলাদেশ রেলওয়ে

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

ঈদযাত্রা ঘিরে ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একইভাবে ১৬ মে বিক্রি হবে ২৬ মের টিকিট এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মের টিকিট।

ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে মিলবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে মিলবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করা যাবে।

এ ছাড়া ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: রাজনৈতিক পরিবর্তনেও দ্বিপক্ষীয় সম্পর্ক থাকবে স্থিতিশীল: শামা ওবায়েদ

ঈদের ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়