News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৯, ২৫ এপ্রিল ২০২৬

বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে: সড়ক পরিবহনমন্ত্রী

বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে: সড়ক পরিবহনমন্ত্রী

কথা বলছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

বাস ভাড়া বাড়ানো হয়নি, বরং সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভাড়া নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 তিনি বলেন, ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে।

তিনি আরও জানান, জ্বালানি তেলের দাম কমলে স্বয়ংক্রিয়ভাবে বাস ভাড়াও কমে আসবে। বিআরটিএ প্রজ্ঞাপন জারি করলেই তা কার্যকর হবে এবং এ বিষয়ে আলাদা কোনো বৈঠকের প্রয়োজন নেই।

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ানো হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, বাড়ানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, এসব যানবাহনের দৌরাত্ম্য রয়েছে, যা যানজট বাড়াচ্ছে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এটি রাতারাতি সম্ভব নয়, সবার সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই দাম সমন্বয় করা হয়েছে। আইএমএফ-এর কোনো চাপ ছিল না বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের জরুরি সতর্কতা

ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও সমন্বয় করে কমানো হবে বলে জানান মন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়