আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩২, ২৭ মার্চ ২০২১

পশ্চিমবঙ্গ ও আসামে প্রথম দফার ভোট চলছে

পশ্চিমবঙ্গ ও আসামে প্রথম দফার ভোট চলছে

ভারতে পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভঅ নির্বাচনে প্রথম দফার ভোট চলছে। আসমের ৭৭ আসন ও পশ্চিমবঙ্গের ৩০টি আসনে চলছে লড়াই। 

একদিকে যেমন বেড়েছে ভোট কেন্দ্রের সংখ্যা, তেমনই মাস্ক, স্যানিটাইজার ও শারীরিক দূরত্ব বজায় রেখেই ভোট প্রত্যক্ষ করছে এই দুই রাজ্য।

পশ্চিমবঙ্গে প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ১.৫০ কোটি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৭৩০ জন কেন্দ্রীয় বাহিনী। মূলত জঙ্গলমহল এলাকার ভোট আজ। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার মোট ৩০টি আসনে ভোট হবে।

গত ২০১৯ লোকসভা আসনে জঙ্গলমহল এলাকা থেকে ভালো ফল করে বিজেপি। তাই শনিবারের ভোটে, এই এলাকা থেকে ভালো ফলের আশায় রয়েছে গেরুয়া শিবির। ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বাঁকুড়ায়, ১৪৪ ঝাড়গ্রামে, ১৩৯ পশ্চিম মেদিনীপুরে, ১৬৯ পূর্ব মেদিনীপুরে এবং ১৮৩ পুরুলিয়ায়। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এই ব্যবস্থা। এছাড়া কুইক রেসপন্স টিম থাকবে।

সকাল সকাল আসম ও পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন যে আজ প্রথম দফার নির্বাচন। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।

এদিকে দুই রাজ্যেই ইতিমধ্যে বাড়ছে গরমের তাপ। তাই সকাল সকাল ভোট দিতে উৎসাহী সাধারণ ভোটাররা। সঙ্গে রয়েছে করোনার প্রকোপ। ফলে এবারের ভোটে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। সূত্র নিউজ১৮।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়