News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ২২ মে ২০২৬
আপডেট: ১০:১১, ২২ মে ২০২৬

ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার পেশাদার ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জিতেছেন।

দীর্ঘ বিরতির পর আল-নাসরের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে দামাক এফসিকে ৪-১ গোলে পরাজিত করে আল-নাসর শিরোপা নিশ্চিত করে।

বহুল প্রতীক্ষিত এই জয় উদযাপনের সময় মাঠেই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এই কিংবদন্তি ফুটবলার।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

রোনালদো তার ক্যারিয়ারের ৩৭টি ট্রফির মধ্যে ২৭টিতেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। বাকি শিরোপাগুলোতেও তিনি দলের শীর্ষ স্কোরারদের একজন ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়