স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ১৭ মে ২০২৬

আইপিএল ফাইনাল দেখতে পিসিবি চেয়ারম্যান নাকভিকে আমন্ত্রণ

আইপিএল ফাইনাল দেখতে পিসিবি চেয়ারম্যান নাকভিকে আমন্ত্রণ

স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি: সংগৃহীত

আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে চলমান আইপিএলের ফাইনাল। এই ম্যাচ দেখার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সম্প্রতি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে আহমেদাবাদ শহরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় অংশ নেওয়ার পাশাপাশি আইপিএলের ফাইনাল দেখার আমন্ত্রণও জানানো হয়েছে মহসিন নাকভিকে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে চিফ এক্সিকিউটিভস কমিটি (সিইসি) ও বোর্ড সভাসহ একাধিক বৈঠকের আয়োজন করছে আইসিসি।

প্রতিবেদন অনুযায়ী, সিইসি সভা আগামী ২১ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর ৩০ ও ৩১ মে আহমেদাবাদে সরাসরি বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৬-এর ফাইনাল।

তবে ভারত ও পাকিস্তান সরকারের সম্পর্ক এবং দুই দেশের ক্রিকেট বোর্ডগুলোর টানাপোড়েনের কারণে মহসিন নাকভির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৭৮, বিনা উইকেটে পাকিস্তানের ২১

এ কারণে পিসিবি চেয়ারম্যানকে আইসিসি বোর্ড সভা ও আইপিএল ফাইনাল এ দুই অনুষ্ঠানেই অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। পরে সেই আমন্ত্রণপত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-এর কাছে পাঠিয়েছেন নাকভি। এখন সিদ্ধান্ত হবে, তিনি ভারত সফরে যাবেন কি না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়