দেশ আজ কারাগার: খালেদা জিয়া
ঢাকা: ক্ষমতাসীনরা দেশটাকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত নয়টায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, “দেশটকে আজ কারাগারে পরিণত করা হয়েছে। একটি দেশের মানুষের নামে এতো মামলা! এটা কখনো হয়। শুধু বিএনপি নেতা-কর্মীদের নামেই আছে এক লাখ মামলা। গুম খুনের কথা বাদই দিলাম।”
তিনি বলেন, “মানুষ জুলুম অত্যাচারের অবসান চায়। দেশে গণতন্ত্র ফিরে এলে মুক্ত হবো ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি গণতন্ত্রের সব পথ বন্ধ।”
খালেদা বলেন, “আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না- এটা আমরা আগেই বলেছিলাম। তাই ৫ জানুয়ারি নির্বাচনেও আমরা অংশগ্রহণ করিনি।”
এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তাকে সাথে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে এই সরকার “
মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের ভাতাসহ সার্বিক সুবিধা আমরাই দিয়েছি। যেগুলো করতে পারিনি তা সময় সংকটের কারণে। ভবিষ্যতে সুযোগ এলে অসমাপ্ত কাজগুলো শেষ করবো।”
তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আজ দেশের কঠিন অবস্থা আছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য মুক্তিযোদ্ধাদেরও এগিয়ে আসতে হবে। একটা সুপরিকল্পিত কাজ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা সন্ত্রাস পছন্দ করি না।”
পহেলা বৈশাখে টিএসসিতে নারী নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “নববর্ষে টিএসসিতে কী ঘটনা ঘটলো, এটা সব মুক্তিযোদ্ধার জন্য লজ্জার। দেশের সব মানুষের জন্য লজ্জার। কিন্তু লজ্জা নেই শুধু সরকারের। কারণ যারা এগুলো করেছে তারা তাদেরই দলীয় লোকজন।”
খালেদা বলেন, “ছাত্ররা কাল প্রতিবাদ করতে গিয়েছিলো, কী করেছে পুলিশ সেটা আপনারা দেখেছেন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








