|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১২, ১৩ জুলাই ২০১৫
আপডেট: ০০:২১, ১১ ফেব্রুয়ারি ২০২০

টাইগাররাই সিরিজ জিতবে: পাপন

টাইগাররাই সিরিজ জিতবে: পাপন

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ দুটি হোম সিরিজে ভারত ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টাইগাররা কী সেই কৃতিত্ব দেখাতে পারবে? সমর্থকরা দ্বিধা-বিভক্ত। তবে একটুও বিচলিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার বিসিবির প্রধান ব্যক্তি জানালেন, ‘পয়া’ ভেন্যুতে মাশরাফিরাই জিতবে।

সোমবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বিসিবির ইফতার পার্টিতে পাপন বলেন, “ব্যাটসম্যানরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে চট্টগ্রামেও আমরাই জিতবো। কারণ, চট্টগ্রাম আমাদের লাকি ভেন্যু। এখানে এসে আমরা বারবার জিতেছি।” বিসিবি সভাপতি আরও যোগ করেন, “বিশ্বকাপের পর ভারত ও পাকিস্তানের বিপক্ষে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারলাম। তখন ভাবলাম আমরা কম টি-টোয়েন্টি খেলি সেজন্যই হেরেছি। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং ব্যর্থতার কারণে হারের পর ক্রিকেটারদের সাথে কথা বলব বলে সিদ্ধান্ত গ্রহণ করি এবং মাশরাফিদের সাথে দেখা করে তাদের সাহস জোগাই।”

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববারের জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের পর বাংলাদেশও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে পাপন বলেন, “আমাদের আর কোনও ভয় নেই। র‌্যাংকিংয়ে আর আমরা পেছাচ্ছি না। সুতরাং এখন চাপ ছাড়াই খেলতে পারবে ছেলেরা। আশা করছি পরের ম্যাচেও আমরাই জিতবো। সিরিজও আমাদেরই হবে।

 

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়