স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:১৮, ১৭ মে ২০২৬

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলনের চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

জানাজা শেষে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। পরে জাতীয় সংসদের স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যরাও শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ

সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়